৮৮ লাখ টাকার অবৈধ সম্পদ

খুলনায় স্ত্রীসহ ডিবির উপপরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

আলী আকবর শেখ ও নাজমা আকবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার অবৈধ সম্পদ গোপন করার অভিযোগ রয়েছে।

জ্ঞাত আয় বহির্ভূত ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ খুলনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাময়িক বরখাস্ত হওয়া এক উপপরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ বুধবার দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন ডিবির সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক মো. আলী আকবর শেখ ও তার স্ত্রী নাজমা আকবর।

দুদকের সরকারী পরিচালক বিজন কুমার রায় জানান,আলী আকবর শেখ ও নাজমা আকবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার অবৈধ সম্পদ গোপন করার অভিযোগ রয়েছে। এছাড়া মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানসহ মোট ৮৮ লাখ ২২ হাজার ৯৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনেরও অভিযোগ আছে।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৭ (১) এবং ২৬ (২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

 

আরও