সাড়ে ছয় ঘণ্টা পর সিরাজগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (৫ মে) রাত ৮টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বলেন, দুপুর পৌনে ২টার দিকে স্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি ঘোরানোর সময় দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সন্ধ্যায় ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। তারা জোরালো চেষ্টা চালিয়ে রাত ৮টা ২০ মিনিটের দিকে কাজ শেষ হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরো বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের পর বিভিন্ন স্টেশনে আটকে পড়া একতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সিল্কসিটি ও মৈত্রী এক্সপ্রেস গন্তব্যে ছেড়ে গেছে। 

পশ্চিমাঞ্চল রেল সূত্র জানায়, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সিরাজগঞ্জের লাহিড়ী মোহনপুর স্টেশনে, চিত্রা এক্সপ্রেস ট্রেন পাবনার চাটমোহর স্টেশনে, একতা এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের জামতৈল স্টেশনে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন পাবনার ভাঙ্গুড়া স্টেশনে, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে, পদ্মা এক্সপ্রেস ট্রেন আব্দুল পুর স্টেশনে ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে অপেক্ষমাণ ছিল।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার এক প্রশ্নের উত্তরে বলেন, গাফিলতি না থাকলে এমন দুর্ঘটনা ঘটবে কেন। দুর্ঘটনায় দায়ী কে, বা কারা কাদের গাফিলতিতে এটি ঘটলো সেটির কারণ অনুসন্ধান করা হবে। তিনি আরও জানান, বিভাগীয় পর্যায় থেকে বিষয়টি তদন্তে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। ওই কমিটি দ্রুত সময়ের মধ্যে কারণ অনুসন্ধান করে রিপোর্ট দিবেন। কেউ দোষী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও