কুমিল্লা আইইবিতে নির্বাচনী মতবিনিময় সভা

কুমিল্লা আইইবিতে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেছে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর। রোববার দুপুরে কুমিল্লা নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি ।

মতবিনিময়কালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র কেন্দ্রীয় কমিটির ইঞ্জিনিয়ার আবদুস সবুর সভাপতি বলেন, এ আসনে আওয়ামী লীগের কোনো গ্রুপিং নেই, সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। তিনি নির্বাচিত হলে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন। 

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন প্রফেসর ড. আবদুল মান্নান, বশিরুল আলম মিয়াজী, অ্যাড. আহসান হাবিব চৌধুরী, ইঞ্জি. মহিউদ্দিন শিকদার, নাঈম ইউসুফ সেইন, শওকত আলী, মহসিন ভূঁইয়া, সালেহ মো. টুটুল, পারুল আক্তার মুন্সী মজিবুর রহমান, জিএস সুমন সরকার প্রমুখ।

আরও