সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাদেশর সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রামগতি উপজেলা পরিষদের নব-নির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার এসব বিএনপির বক্তব্য। এটি জাতীয় কোনো বক্তব্য নয়। এগুলো জনগণেরও বক্তব্য নয়। সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হচ্ছে। সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার যথা সময়ে গঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শারাফ উদ্দিন আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিনসহ অনেকে।

আরও