সংবাদ সম্মেলনে ডিআইজি

চট্টগ্রামে সংখ্যালঘুদের বসতঘরে আগুন পরিকল্পিত

সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে রাউজান ও রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ।

সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে রাউজান ও রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। এসব ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আহসান হাবীব পলাশ বলেন, ‘এ অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। দেশের ভেতরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করাই এর মূল লক্ষ্য। একই সঙ্গে আন্তর্জাতিক মহলে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা তদন্তে এর সুস্পষ্ট প্রমাণ পেয়েছি।’

তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি উসকানিমূলক লেখাসহ ব্যানার, কেরোসিন তেলের দুটি কনটেইনার ও একটি বোতল উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তেলমাখা একটি লুঙ্গি ও একটি পুরনো কালো শার্ট। এছাড়া একটি মোবাইল ফোন, ঘটনাস্থলে যাতায়াতে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে রাউজান ও রাঙ্গুনিয়া থানার বিভিন্ন এলাকায় গভীর রাতে একাধিক বসতঘরে অগ্নিসংযোগ করা হয়।

আরও