মহিপালে বালি ফেলে গ্যাস লিকেজের বুদ্বুদ বন্ধের চেষ্টা

ফেনীর মহিপালে দুই মাস আগে থেকেই গ্যাস লিকেজ হয়ে সৃষ্ট বদ্বুদ বন্ধে ১০ বস্তা বালি ফেলা হয়েছে। গত শুক্রবার বিকালে বালি দেয়ার পর গতকাল থেকে পুনরায় গ্যাস বের হওয়ায় ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল সকালে ফেনীর বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার শংকর মজুমদার সরেজমিন পরিদর্শন শেষে বদ্বুদের স্থানে লাল পতাকা লাগিয়ে দ্রুত সমস্যাটির সমাধানের আশ্বাস দেন।

ফেনীর মহিপালে দুই মাস আগে থেকেই গ্যাস লিকেজ হয়ে সৃষ্ট বদ্বুদ বন্ধে ১০ বস্তা বালি ফেলা হয়েছে। গত শুক্রবার বিকালে বালি দেয়ার পর গতকাল থেকে পুনরায় গ্যাস বের হওয়ায় ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল সকালে ফেনীর বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার শংকর মজুমদার সরেজমিন পরিদর্শন শেষে বদ্বুদের স্থানে লাল পতাকা লাগিয়ে দ্রুত সমস্যাটির সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফেনীর অন্যতম জনবহুল এলাকা মহিপাল। এখান থেকে ফেনী নোয়াখালীর মানুষ ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। ফলে দিন-রাত এলাকায় যানজট লেগেই থাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল জিরো পয়েন্টে ফ্লাইওভার নির্মাণের সময় থেকেই চট্টগ্রামমুখী লেনের পাশে গ্যাসপাইপে লিকেজ ছিল। বিষয়টি স্থানীয়রা বারবার বাখরাবাদ গ্যাস সিস্টেমকে জানালেও কেউ কর্ণপাত করেনি। পরে লিকেজ বেড়ে গেলে পুলিশ বিভাগ থেকে বাখরাবাদ কর্তৃপক্ষকে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে একটি পত্র দেয়া হয়।

২৬ জুলাই বাখরাবাদ কর্তৃপক্ষ বিষয়ে ব্যবস্থা নিতে সড়ক জনপথ বিভাগকে চিঠি দেয়। কিন্তু সেখানেই থেকে যায় পরবর্তী কার্যক্রম। সম্প্রতি নারায়ণগঞ্জের গ্যাস লিকেজের বিষয়টিতে তোলপাড় শুরু হলে ১০ সেপ্টেম্বর বাখরাবাদের নোয়াখালী অঞ্চলের উপমহাব্যবস্থাপক সাগির আহমেদ এবং সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদসহ উভয় বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

স্থানীয়রা জানান, স্থানটিতে সব সময় মানুষের জটলা লেগে থাকে। রাতে এখানে দাঁড়িয়ে কেউ কেউ ধূমপান করেন। বদ্বুদের স্থানে বালু চাপা দেয়ার পরও গ্যাস বের হচ্ছে। আশপাশে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ছে। যেকোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই এর দ্রুত সমাধান চান স্থানীয় ব্যবসায়ী পথচারীরা।

বিষয়ে সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ জানান, ট্রাফিক ব্যবস্থা ঠিক রেখে কীভাবে দ্রুত বিষয়টির সমাধান করা যায়, সে বিষয়টি আমরা দেখছি।

তবে বাখরাবাদ গ্যাস সিস্টেমের সহকারী প্রকৌশলী কামরুল হাসান জানান, শুক্রবার লিকেজ বেড়ে গেলে দ্রুত বালু দিয়ে বদ্বুদ চাপা দেয়া হয়েছে। এটি জনবহুল এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা, সড়ক জনপথ এবং বাখরাবাদ একযোগে কাজ করতে হবে। সমস্যাটি সমাধানে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

আরও