রাজধানীর বহুতল বাণিজ্যিক ভবনগুলো (মার্কেট ভবন) পরিদর্শন করবে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নেতৃত্বে প্রাথমিকভাবে এক হাজার ৭২টি ভবন পরিদর্শনের লক্ষ্যে এরই মধ্যে ১১টি সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে।
এই উদ্যোগকে সামনে রেখে আজ বুধবার সমন্বিত পরিদর্শন টিমের
সদস্যেদের জন্য প্রশিক্ষণ আয়োজন করেছে বিডা। বিডার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই
প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
(ডাইফ)।
১১টি সমন্বিত টিমে কলকারখানা ও প্রতিষ্ঠান
পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর,
পরিবেশ
অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর,
তিতাস
গ্যাস, বিস্ফোরক পরিদপ্তর, প্রধান বিদ্যুত্ পরিদর্শকের দপ্তর,
এফবিসিসিআই,
ডেসকো,
প্রধান
বয়লার পরিদর্শকের কার্যালয়, রাজউক, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশনের সদস্যগণ কাজ করবেন। এই পরিদর্শন কার্যক্রম ৮২টি প্রশ্নের নতুন
চেকলিস্টের মাধ্যমে সম্পন্ন করা হবে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের
নির্দেশনায় বিডার নেতৃত্বে ১০৮টি টিমের মাধ্যমে সারা দেশের পাঁচ হাজার ২০৬টি
কলকারখানা ও প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়।