ইতিহাসে আজকের দিন

বিশ্বের প্রথম বিলিয়নেয়ারের গল্প

শিল্প বিপ্লবের ধাক্কায় বিশ্বের প্রথম বিলিয়নিয়ার রকফেলারের উত্থান

১৮২৯ সালের ২৯ সেপ্টেম্বর লন্ডনের রাস্তায় প্রথম মহানগর পুলিশ টহল শুরু করে

আজ ২৯ সেপ্টেম্বর। ১৯১৬ সালের আজকের দিনে সংবাদপত্রগুলোয় প্রকাশ হয়েছিল মার্কিন ব্যবসায়ী জন ডি রকফেলারের বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হওয়ার খবর। তার জ্বালানি তেল কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে যাওয়ায় তার সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে ধারণা করা হয়েছিল। তবে তখন তার সম্পদের সঠিক হিসাব জানা সম্ভব ছিল না, ফলে বিষয়টি ছিল মূলত অনুমাননির্ভর।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৬৫০ : হেনরি রবিনসন ব্রিটেনে প্রথম বিবাহ ব্যুরো চালু করেন।
১৮২৯ : লন্ডনের রাস্তায় প্রথম মহানগর পুলিশ টহল শুরু করে।
১৮৮৫ : ব্ল্যাকপুলে বিশ্বের প্রথম ব্যবহারযোগ্য বিদ্যুচ্চালিত ট্রাম চালু হয়।
১৯১১ : তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতালি।
১৯১৬ : সংবাদপত্রে জন ডি রকফেলারকে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হিসেবে উল্লেখ করা হয়।
১৯৪৩ : ইতালি ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি করে।
১৯৬৬ : বেচুয়ানাল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয়ে বতসোয়ানা হয়।
১৯৮৮ : চ্যালেঞ্জার দুর্ঘটনার পর নাসা প্রথম মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করে।
২০১৪: আশরাফ গনি আফগানিস্তানের প্রেসিডেন্ট হন।

জন্ম

১৭০৩ : ফ্রাঁসোয়া বুশে, ফরাসি চিত্রশিল্পী।
১৮২০ : অঁরি দ্যুদোনে দ'আরতোয়া, ফরাসি অভিজাত।
১৮৬৪ : মিগেল দে উনামুনো, স্পেনীয় দার্শনিক ও লেখক।
১৯৩৩ : সামোরা মাশেল, মোজাম্বিকের সাবেক প্রেসিডেন্ট।

মৃত্যু

১৯১৩ : রুডলফ ডিজেল, জার্মান প্রকৌশলী।
১৯৭৩ : ডব্লিউ এইচ অডেন, ব্রিটিশ কবি।
১৯৮১ : বিল শ্যাঙ্কলি, ব্রিটিশ ফুটবল প্রশিক্ষক।
১৯৯৭ : রয় লিচেনস্টাইন, মার্কিন শিল্পী।
২০১০ : টনি কার্টিস, মার্কিন অভিনেতা।

আরও