চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জেরে
দুই
ভাই
নিহত
হয়েছেন। আহত
হয়েছেন
আরো
অন্তত ৫ থেকে
৬
জন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ
ফটিকছড়ি জাফতনগর ইউনিয়নের ৮
নম্বর
ওয়ার্ডের তেলপারে এই
ঘটনা
ঘটে।
নিহতরা
হলেন,
মো.
জাহাঙ্গীর ও
মো.
আলমগীর। তারা
ওই
এলাকার
মোহাম্মদ ইসলামের ছেলে।
জানা
গেছে,
পারিবারিক কলহের
জের
ধরে
চার
ভাই
করিম,
রাসেল,
জাহাঙ্গীর ও
আলমগীর
একসঙ্গে বিদেশ
থেকে
আসেন।
মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক ঝগড়া
শুরু
হলে এক পর্যায়ে দুইজন মারা
যান আর
আহত
হন
আরো
কয়েক
জন।
ফটিকছড়ি থানার
পরিদর্শক (তদন্ত)
আবু
জাফর
বলেন,
দুইজন
মারা
গেছে
বলে
জেনেছি। তদন্ত
করে
পরবর্তী আইনী
ব্যবস্থা নেয়া
হবে।