রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাহাত শেখ ওরফে হুজাইফা নামে সাড়ে তিন বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে তার মৃত্যু হয়। নিহত রাহাত শেখ বালিয়াকান্দি সদর ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের শিমুল শেখের ছেলে।