আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির নতুন সদস্য হলেন যারা

আজ রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদের এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নতুন ২৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে উপ প্রচার সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে গত কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীমের নাম।

আজ রোববার (১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ওবায়দুল কাদের এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওবায়দুল কাদের জানান, কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির ২৮টি সদস্য পদের মধ্যে ২৭টির নাম ঘোষণা করা হয়েছে। যারা কমিটিতে স্থান পেয়েছেন তারা হলেন–আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, বেগম আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান, পারভীন জামান কল্পনা, অ্যাড. সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন, সাখাওয়াত হোসেন শফিক, দীলিপ কুমার চ্যাট্টাজী এবং তারিখ সুজাত। 

এর আগে গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলনে টানা দশমবারের মতো নতুন সভাপতি শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই দিন ৮১ সদস্যের কমিটির মধ্যে ৪৯টি পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন শেখ হাসিনা।

এখন পর্যন্ত দলটির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির ৮১ সদস্যের মধ্যে ৭৮টি পদের নাম ঘোষণা করা হয়েছে। ফাঁকা রয়েছে একটি সভাপতিমন্ডলীর সদস্য, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এবং একটি সদস্য পদ।

আরও