সিরাজগঞ্জে আবারো বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। এ নিয়ে গত চারদিনে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে ৬৩ সেন্টিমিটার।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। এ নিয়ে গত চারদিনে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে ৬৩ সেন্টিমিটার। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। গত চারদিনে কাজিপুর পয়েন্টে পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার। যমুনা নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি থেমে থেমে বৃষ্টি যমুনা নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি আবারো অকাল বন্যার আশঙ্কায় ফেলেছে নদীতীরবর্তী মানুষকে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গতকাল দুপুরে সিরাজগঞ্জ পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৪ সেন্টিমিটার। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। অন্যদিকে কাজিপুর পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮০ সেন্টিমিটার। কাজিপুর পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার।

পাউবো সিরাজগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও