নরসিংদীতে ট্রাকচাপায় মুদি ব্যবসায়ীর মৃত্যু

মৃত আলকাছ মিয়া জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি নোয়াকান্দি-জঙ্গুয়া বাজার এলাকায় মুদি দোকান চালাতেন।

নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মালবাহী একটি ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলকাছ মিয়া জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি নোয়াকান্দি-জঙ্গুয়া বাজার এলাকায় মুদি দোকান চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বারৈচা বাজার থেকে দোকানের মালামাল কিনে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে দোকানে ফিরছিলেন আলকাছ মিয়া। পথে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও