গণপিটুনি

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল ভোরে সদর উপজেলার গোগনগরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মহিউদ্দিন (২৮), নয়ন (৩২), অনিক (২৬) ও রবিন (২৫)। তারা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শাহাদাত হোসেন।

আরও