রাঙামাটিতে নার্সসহ আরো ১০ জনের করোনা শনাক্ত

রাঙামাটিতে নতুন করে আরো দশজনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে পার্বত্য এই জেলায় মোট ২৪ জনের দেহে করোনা শনাক্ত হলো। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত দুজন স্বাস্থ্য বিভাগের কর্মী। বাকি ৮ জন সাধারণ মানুষ। এদের মধ্যে ৫ জন নারী ৫ জন পুরুষ আছেন। এক জনের বয়স ৭০ বছর। বাকিরা সবাই মধ্যবয়স্ক।

রাঙামাটিতে নতুন করে আরো দশজনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে পার্বত্য এই জেলায় মোট ২৪ জনের দেহে করোনা শনাক্ত হলো।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত দুজন স্বাস্থ্য বিভাগের কর্মী। বাকি ৮ জন সাধারণ মানুষ। এদের মধ্যে ৫ জন নারী ৫ জন পুরুষ আছেন। এক জনের বয়স ৭০ বছর। বাকিরা সবাই মধ্যবয়স্ক।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শনাক্তদের মধ্যে লংগদু উপজেলার ২ জন, জুরাছড়ির ৬ জন এবং রাঙামাটি জেনারেল হাসপাতালের একজন নার্স ও একজন আয়া আছেন।

এর আগে ৬ মে রাঙামাটি জেনারেল হাসপাতালে এক নার্স ও জেলা শহরের রিজার্ভবাজার এলাকার নয় মাসের এক শিশুসহ চারজনের দেহে করোনা শনাক্ত হয়। সেদিনই দেশের সবশেষ জেলা হিসেবে রাঙামাটিতেও করোনা শনাক্ত হয়। পরে গত মঙ্গলবার (১২ মে) রাঙামাটি জেনারেল হাসপাতালের আরেক নার্সের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

গতকাল বুধবারও রাঙামাটিতে উপজেলা সদরে দুই চিকিৎসক ও রাঙামাটি জেনারেল হাসপাতালের তিন নার্স, বিলাইছড়ির দুজন, কাউখালী এক স্বাস্থ্যকর্মী, রাজস্থলীতে একজনসহ মোট নয়জন করোনা শনাক্ত হয়।

এনিয়ে রাঙামাটিতে শিশু, চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মীসহ ২৪ জনের দেহে করোনা শনাক্ত হল। তবে প্রথমে শনাক্ত হওয়া চারজনের দ্বিতীয় দফায় রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তারা সুস্থ হয়েছেন।

আরও