মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত দুই প্রার্থী। বেসরকারিভাবে এ ঘোষণা দেয়া হয়।
মাগুরা-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী মো. মনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মতিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৭৮৩ ভোট। এ আসনে বিএনপি প্রার্থী ১ লাখ ৪০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
মাগুরা-২ আসনে মোট ১৪৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরি পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ১৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এম বি বাকের পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট।