ঢাবির হলে হঠাৎ অসুস্থ ছাত্রী, হাসপাতালে মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসমা আক্তার লিজা নামে হঠাৎ অসুস্থ হয়ে পড়া ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক শিক্ষার্থী হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। লিজা ২০১৯-২০ শিক্ষাবর্ষের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোরে।

লিজার সহপাঠীদের থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তার হার্টে টিউমার ও ফুসফুসে পানি জমার সমস্যা শনাক্ত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার সকালে তিনি মারা যান।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. আলেয়া বেগম বলেন, আমাদের হলের এক শিক্ষার্থী মারা গেছে। আমি হাসপাতালে আছি। জুমা বাদ তাকে ক্যাম্পাস নিয়ে আসা হবে। কেন্দ্রীয় মসজিদের জানাজা অনুষ্ঠিত হবে তার।

আরও