নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মিছিলটি ফতুল্লার ভুঁইগড় এলাকা থেকে শুরু করে জালকুড়ি বাসস্ট্যান্ড, দেলপাড়া, নয়ামাটি, পাগলা বাজার, আলীগঞ্জ, ফতুল্লা বাজার ও পঞ্চবটী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘সারা দেশেই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে। আমরাও নারায়ণগঞ্জ-৪ আসনে পরিবর্তনের বার্তা দিতে চাই।’