সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার চিংড়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিকের নাম সুভাষ মন্ডল (৪৫)। তিনি রতনপুর গ্রামের শিবপদ মন্ডলের ছেলে।
স্থানীয় মাছের ঘেরের মালিক আনছার উদ্দীন জানান, সকালে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে সুভাষ ঘটনাস্থলেই মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সুভাষের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।