ট্র্যাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল (সোমবার) ট্র্যাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে। দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

রোববার (১৬ নভেম্বর) বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দুপুরে জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয়, খারাপও নয় মন্তব্য করে মোটামুটি সন্তোষজনক পরিস্থিতি বলে দাবি করেন তিনি।

আরও