এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইনান্স লিমিটেডের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) মোট ১৪ জনের বিরুদ্ধে ৪২৬ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংকে প্রায় ৬ হাজার ৮০ কোটি টাকা লেনদেনের ঘটনায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদক প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেয়া হয়।
পি কে হালদার ছাড়াও এতে অন্যান্য অভিযুক্তরা হলেন, পি কে হালদারের মা লীলাবতী হালদার, অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।
চার্জশিটে পি কে হালদারের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১ কোটি ১৭ লাখ কানাডিয়ান ডলারের সম পরিমাণ অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
২০২০ সালের ৮ জানুয়ারি দায়ের হওয়া ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্রে আসামির সংখ্যা বেড়েছে।