মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে পদ্মা-মেঘনায়। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে তিনটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে হাইমচর উপজেলা টাস্কফোর্স। উপজেলার চরভৈরবী, কাটাখালী, তেলিরমোড়, চৌকিদারকান্দি, মাঝির বাজার, বার তহবিল ও ঈশানবালাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম ও চাঁদপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।