শতভাগ না হলেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ইংরেজি নতুন বছরের প্রথম দিন গতকাল সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের নতুন বই বিতরণ করা হয়েছে।

ইংরেজি নতুন বছরের প্রথম দিন গতকাল সারা দেশে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের নতুন বই বিতরণ করা হয়েছে। তবে অন্য বছরের মতো এবার পুরো এক সেট করে বই পায়নি অধিকাংশ শিক্ষার্থীরা। কোনো শ্রেণীর শিক্ষার্থীরা দুটি আবার কোনো শিক্ষার্থীরা তিনটি করে নতুন বই পেয়েছে। বছর ছাপা সংকটসহ বিভিন্ন সমস্যায় শতভাগ নতুন বই সরবরাহ সম্ভব হয়নি। শিক্ষা কর্মকর্তারা বলছেন, বাকি বই বরাদ্দ সাপেক্ষে শিগগিরই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। এসব সংকটেও নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেকেই বই পেয়ে বাড়িতে ছুটে যায়। আবার অনেকে বিদ্যালয় প্রাঙ্গণেই বইয়ের পৃষ্ঠা উল্টে নিজেদের কৌকূহল মেটায়। প্রতিনিধিদের পাঠানো খবর

গাজীপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাকে বাস্তব কর্মমুখী করার জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই হয়েছে নতুন শিক্ষাক্রমে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা নতুন শিক্ষাক্রম এমনভাবে তৈরি করেছি যেখানে শিক্ষা হবে আনন্দময়। পরীক্ষা থাকবে কিন্তু থাকবে না পরীক্ষাভীতি। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিখবে শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী গতকাল সকালে মাধ্যমিকের কেন্দ্রীয় পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা মহামারীর কারণে ২০২১ ২২ সালে নতুন বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয়া সম্ভব হয়নি।

পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গাজীপুর- আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক নেহাল আহামেদ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক . মো. ওমর ফারুক, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খান।

যশোর: জেলায় হাজার ২২২টি প্রাথমিক, ৫৩৪টি মাধ্যমিক ৩৬৫টি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে বইয়ের চাহিদা ছিল ৪১ লাখ ২৩ হাজার ২৫৬টি। এর মধ্যে চাহিদার ৬০ শতাংশ বই দিয়ে বছরের প্রথম দিন সীমিত পরিসরে বই উৎসব হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. একেএম গোলাম আযম জানান, যশোরে চাহিদার ৬৫ শতাংশ বই পেয়েছি। বই দিয়ে শতভাগ শিক্ষার্থীকে সব বই একসঙ্গে দিতে না পারলেও কোনো শিক্ষার্থী খালি হাতে যায়নি।

রাজশাহী: বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক উচ্চ শিক্ষাবিষয়ক উপপরিচালক (ভারপ্রাপ্ত) . শারমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মাঈনুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সেলিম হোসেন, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক উচ্চ শিক্ষাবিষয়ক পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি: শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। গতকাল সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম বক্তব্য রাখেন।

ঝিনাইদহ: পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) রথীন্দ্রনাথ রায়। উপস্থিত ছিলেন সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর মাহমুদ, প্রধান শিক্ষক শাহানাজ প্রমুখ।

হিলি: সকাল সাড়ে ১০টায় বাংলাহিলি পাইলট স্কুল প্রাঙ্গণে প্রাথমিক মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ। সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম: বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম।

লক্ষ্মীপুর: দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনসহ প্রমুখ।

রাজবাড়ী: জেলার টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন রাজবাড়ী- আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল, প্রধান শিক্ষক জুন কক্স প্রমুখ।

নারায়ণগঞ্জ: সকালে নগরীর মাসদাইর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জেলা শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা। শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করেন তারা। সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আজিজুল হক জানান, বছর বইয়ের কোনো সংকট নেই। সবাই নতুন বই পাবে।

মিরসরাই: উপজেলার মিঠাছড়া উচ্চবিদ্যালয় মাঠে নতুন বই বিতরণে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউএনও মাহফুজা জেরিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপমা কবির প্রমুখ।

রংপুর: জিলা স্কুল অডিটরিয়ামে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।

জেলা প্রশাসক . চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক উচ্চশিক্ষা পরিচালক এসএম আব্দুল মতিন লস্কর, জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন প্রমুখ।

রাঙ্গামাটি: জেলা শহরের বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ধাপে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

নরসিংদী: শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। পরে তিনি শহরের নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয় ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক বিদ্যালয়ে বই বিতরণ করেন।

পিরোজপুর: সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য   প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম এমপি। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান।

নবাবগঞ্জ : ঢাকার নবাবগঞ্জ উপজেলা পাইলট স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ পরিচালনা পর্ষদের সদস্য অভিভাবক উপস্থিত ছিলেন।

আরও