ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, কনকনে শীতে কাবু জনজীবন

আজ সোমবার সকাল ছয়টায় ১২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

গতকাল রাত থেকে থেকে কুয়াশা ও শীতের তীব্রতা দুই-ই বেড়েছে। উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতের প্রকোপ অনুভূত হচ্ছে আরো বেশি। সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। টিপ টিপ করে ঝরছে কুয়াশা।

ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। কনকনে শীতে এখানে কাবু জনজীবন। আজ সোমবার সকাল ছয়টায় ১২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

গতকাল রাত থেকে থেকে কুয়াশা ও শীতের তীব্রতা দুই-ই বেড়েছে। উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতের প্রকোপ অনুভূত হচ্ছে আরো বেশি। সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। টিপ টিপ করে ঝরছে কুয়াশা। রাস্তাঘাট ভিজে গেছে। অসহায় ছিন্নমূল নিম্ন আয়ের মানুষেরা আছে দুর্ভোগে।

পঞ্চগড় পৌর এলাকায় দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। অন্যান্য দিন সূর্যের দেখা মিললেও আজ এখন পর্যন্ত সূর্য উঁকি দেয়নি। এতে আরো বেড়েছে ঠাণ্ডা।

সকাল সাতটার দিকে পৌরসভার নিমনগড় এলাকার রিকশাচালক আব্দুল হালিম জানান, আজ ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। এত শীতে তাদের রিকশা চালাতে কষ্ট হয়। মাঝে মাঝে হিমেল হাওয়ায় কাবু হয়ে যাচ্ছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগাড় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, ডিসেম্বরের বাকি দিনগুলোয় তাপমাত্রা আরো কমে যাবে। সেই সঙ্গে, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

আরও