যে ভিশন বা পরিকল্পনা সামনে রাখা হচ্ছে, সেটি বাস্তবায়নের সাহস বা সক্ষমতা কোথা থেকে আসবে? বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় মোট পরিকল্পনার ২০-২৫ শতাংশ ব্যয় বা লক্ষ্যও পূরণ করা যায় না। একইভাবে রাজস্ব আহরণ ও প্রশাসনিক সংস্কারও একপর্যায়ে এসে আটকে যায়।
ফলে বড় বড় পরিকল্পনা থাকলেও বাস্তবে তার পূর্ণ ফল পাওয়া যায় না।