এলজিইডি ময়মনসিংহ বিভাগের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম

দীর্ঘ কর্মজীবনে এলজিইডির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মো. সিরাজুল ইসলাম। মাঠপর্যায়ের উন্নয়ন কার্যক্রম, প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। গত সোমবার (৫ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়।

দীর্ঘ কর্মজীবনে এলজিইডির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মো. সিরাজুল ইসলাম। মাঠপর্যায়ের উন্নয়ন কার্যক্রম, প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

১৯৯৪ সালে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন সিরাজুল ইসলাম। চাকরিজীবনে তিনি ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। এসব দায়িত্বে গ্রামীণ অবকাঠামো, সড়ক যোগাযোগ ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করেছেন তিনি।

সিরাজুল ইসলামের জন্ম ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে। তিনি নান্দাইলের চন্ডিপাশা পাইলট হাইস্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। ১৯৯৩ সালে সেখান থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

আরও