বাগেরহাটে দুই জেএমবি সদস্যের ৭ বছর কারাদণ্ড

বাগেরহাটে দুই জেএমবি সদস্যকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বিকালে বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. খুরশীদ আলম আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন তিনি।

বাগেরহাটে দুই জেএমবি সদস্যকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বিকালে বাগেরহাট যুগ্ম জেলা দায়রা জজ আদালত--এর বিচারক মো. খুরশীদ আলম আসামিদের উপস্থিতিতে দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন তিনি।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের আকবর আলী (৩৩) বরগুনা জেলার বান্দর গাছিয়া গ্রামের মেহেদী হাসান ওরফে আবীর (৪২)

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৬ অক্টোবর মোল্লাহাট উপজেলা থেকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে র্যাব। ২৭ অক্টোবর র্যাব- খুলনার উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত রায় দেন। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও