জাবিতে মাঠ সংস্কারকাজ স্থগিত, পিপিআর লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিটি

মাঠ সংস্কারে পিপিআর লঙ্ঘন ও দরপত্র ছাড়া কাজ দেয়ার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তাদের দৃষ্টিগোচর হয়েছে। এর প্রেক্ষিতে সংস্কারকাজ স্থগিত করে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলসংলগ্ন খেলার মাঠের সংস্কারকাজ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘন ও দরপত্র ছাড়াই কাজ দেয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মাঠ সংস্কারে পিপিআর লঙ্ঘন ও দরপত্র ছাড়া কাজ দেয়ার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তাদের দৃষ্টিগোচর হয়েছে। এর প্রেক্ষিতে সংস্কারকাজ স্থগিত করে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাহবুব কবিরকে সভাপতি করা হয়েছে। এছাড়া অধ্যাপক ড. খন্দকার শরিফুল হুদা ও দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেনকে সদস্য করা হয়েছে। প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমানকে কমিটির সদস্য-সচিব করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও