ত্রিশালে সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ নিহত ৩

ময়মনসিংহের ত্রিশালে সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টা পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

ময়মনসিংহের ত্রিশালে সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টা পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে উপজেলার বগার বাজার নামক স্থানে প্রভিটা ফিডের বয়লারে পাশে খেলতে গিয়ে রহিত বাপ্পী (৩) নামে এক শিশু সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে প্রথমে তার মা শ্রী মতি রুলি (৩০) এবং পরে ফিড কারখানার কর্মচারী হৃদয় (২২) সেপটিক ট্যাংকে আটকা পড়ে। সেখানেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হৃদয় নামের একজনের মরদেহ উদ্ধার করে। অন্যদের মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার রাত ৯টার দিকে জানান, এ পর্যন্ত হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকী দুজনের মরদেহ উদ্ধারের কাজ চলছে।


আরও