নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার তার নমুনা পরীক্ষায় ‘করোনা পজিটিভ’ ধরা পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
তুষার জানান, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন রিজভী। বুধবার নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে তিনি মোহাম্মদপুরের বাসায় আইসোলেশনে ছিলেন। পরে কাশি কিছুটা বেড়েছে, অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
রিজভীর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী আরজুমান আরা আইভী।