চকরিয়ায় পাহাড়ধসে চাচাতো ভাই-বোনের মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর পাহাড়ধসে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে পাহাড়ধসে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ কাজলের মেয়ে সুমি (১৭) এবং তার চাচাতো ভাই আবদুল মজিদের ছেলে মোহাম্মদ তৌসিফ (১১)।

স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর পাহাড়ধসে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার বলেন, টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসে মাটিচাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এর আগে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাইকিং করা হয়েছিল। এর পরও এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।

আরও