চরমোনাই পীর

আশুরার চেতনায় উজ্জীবিত হয়ে ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে

আজ রোববার (৬ জুলাই) পবিত্র আশুরা দিবসে দেয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আশুরা ইসলাম শুধু না বরং বিশ্বের ইতিহাসের এক ঐতিহাসিক দিন। অনেক জালিমের পতন হয়েছে এই দিনে। ইসলামের ইতিহাসেও অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের এক অবিনশ্বর ইতিহাসের স্মৃতিবিজরিত এই আশুরা দিবস। আশুরার এই দিনে হজরত হোসাইন রাদি. এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমাদের “কারবালা” জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’

আজ রোববার (৬ জুলাই) পবিত্র আশুরা দিবসে দেয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আশুরার রাজনৈতিক দিকের সঙ্গে সঙ্গে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিনে এবং তার আগের বা পরের দিন রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মান্য করে ইবাদত-বন্দেগির মধ্যে এইদিন অতিবাহিত করা উচিত।’

আরও