১
হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা চার মামলায় জামিন পেয়েছেন ক্রিসেন্ট
গ্রুপের মালিক এমএ কাদের। প্রায় এক বছর ধরে কারাগারে থাকা এ আসামির জামিন গতকাল
মঞ্জুর করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ।
আসামির
পক্ষে অ্যাডভোকেট হযরত আলীসহ কয়েকজন আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। জামিনের
বিরোধিতাকারী দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, আদালত পাসপোর্ট জমা দেয়ার শর্তে জামিন মঞ্জুর করেছেন।
এর
আগে গত বছরের ৩১ জানুয়ারি এমএ কাদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালত
জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলায় অভিযোগ, মেসার্স ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের নামে রফতানি ঋণ সুবিধা গ্রহণ করে ৬৮ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১২০ টাকা, লেক্সকো লিমিটেডের নামে ৭৪ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার ৩৫৯ টাকা, মেসার্স রূপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেডের নামে ৪৫৪ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩৮৪ টাকা এবং মেসার্স ক্রিসেন্ট লেদার প্রডাক্টস লিমিটেডের নামে ৫০০ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৮৯৯ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে তা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করা হয়। প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান এমএ কাদের।