বিদ্যালয়ের পথ বন্ধ করে স্থাপনা তৈরির পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল বেলা ১১টার দিকে শহরের গাড়িখানা সড়কে এ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার ভেরোনিকা যমুনা রোজারিও বলেন, ‘১৯৭৪ সালে অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসি বাংলোর সামনের রাস্তাটি স্কুলের ব্যবহারের জন্য দেয়া হয়। সম্প্রতি জেলা প্রশাসক গেটটি বন্ধ করতে হবে বলে জানিয়েছেন। সেখানে ম্যাজিস্ট্রেট বাসভবন সম্প্রসারণ হবে। এ গেট বন্ধ হলে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হবে।’