সবাইকে মাস্ক পরার অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

শুক্রবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অনুরোধ করা হয়।

কভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ শুক্রবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।’

আরও