নারায়ণগঞ্জে একই পরিবারের ৫ জন দগ্ধ

বার্ন ইনস্টিটিউটে একজনের মৃত্যু, হাসপাতালে লড়ছেন স্ত্রীসহ তিন মেয়ে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বসতবাড়িতে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ দগ্ধের ঘটনায় মানব চৌধুরী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন তার স্ত্রীসহ তিন মেয়ে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বলেন, আজ দুপুরে মানব চৌধুরীর মৃত্যু হয়। বর্তমানে তার পরিবারের বাকি সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মানব চৌধুরী ওষুধ কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। তিনি সুনামগঞ্জের শাল্লা থানার বলরামপুর গ্রামের মৃত মহিতোষ চৌধুরীর ছেলে। পরিবারসহ কাঁচপুরে বসবাস করতেন।

গত বৃহস্পতিবার ভোরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মানব চৌধুরীসহ পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। তাদের মধ্যে মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ, তার স্ত্রী বাচা চৌধুরীর ৪৫ শতাংশ, মেয়ে তিন্নির ২২ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ এবং মৌরির ৩৬ শতাংশ দগ্ধ হয়।

আরও