৬৫০ টাকায় ভোক্তা পাবেন ১০ কৃষিপণ্য

সরকারি উদ্যোগে সুলভ মূল্যে ভোক্তা পাবেন ১০ কৃষিপণ্য। এতে তাদের সুবিধা হবে বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর খাদ্য

সরকারি উদ্যোগে সুলভ মূল্যে ভোক্তা পাবেন ১০ কৃষিপণ্য। এতে তাদের সুবিধা হবে বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি ওএমএস কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কার্যক্রম উদ্বোধন করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভোক্তারা যাতে সুলভ মূল্যে ক্রয়ক্ষমতার মধ্যে সবকিছু পায় সেজন্য আমাদের এ প্রচেষ্টা। আমরা সবার সহযোগিতা কামনা করি।’

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা ন্যায্যমূল্যে ডিম, আলু, পেঁয়াজ, সবজি যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেজন্য এ কার্যক্রম নিয়েছি।’

প্রাথমিকভাবে খাদ্য ভবন, মানিক মিয়া এভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়েরবাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণখান, কামরাঙ্গীরচর, রামপুরা ও জিগাতলায় ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য দেয়া হবে।

আরও