আগামীকাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামীকাল ৫ জুন (শনিবার)গণভবনে বৃক্ষ রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২১ এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে আগামীকাল ৫ জুন (শনিবার)গণভবনে  বৃক্ষ রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২১ এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করিপ্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান -২০২১ উদযাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসান এনডিসি-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে 

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর ঘোষণা অনুযায়ী প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকারপ্রতিপাদ্যে এবং  প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করিশ্লোগানে বিশ্বব্যাপী এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। 

আরও