তিন শতাধিক এতিম শিশুর মাঝে খাবার বিতরণ ইকো’র

যশোর সরকারি শিশু পরিবার কেন্দ্রের শিশুদের সঙ্গে ইফতার করলেন ডিডি এলজি রফিকুল হাসান

সরকারি শিশু পরিবারের (বালিকা) বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খানম ও দশম শ্রেণীর ছাত্রী খাদিজা খাতুন জানান, আমরা ভাবতে পারিনি যে সরকারি বড় কর্মকর্তাদের সঙ্গে ইফতার করব। ইফতার ও উন্নতমানের খাবার পেয়ে আমরা অনেক খুশি।

যশোরে তিন শতাধিক এতিম শিশুর মাঝে ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) যশোর সরকারি শিশু পরিবার (বালিকা), কারবালাস্থ পীর নূর বোরহান শাহ ফোরকানিয়া এতিমখানার ও চাঁচড়া এতিমখানায় খাবার ও ইফতার বিতরণ করা হয়। দাতা সংস্থা ইকো’র অর্থায়নে এদিন সন্ধ্যায় উন্নতমানের খাবারের সঙ্গে ইফতার পেয়ে খুশি হন পরিবার ও পিতা-মাতা হারা এতিম শিশুরা।

সন্ধ্যায় যশোর সরকারি শিশু পরিবার (বালিকা) কেন্দ্রে শতাধিক এতিম মেয়ে শিশুর সঙ্গে ইফতার ও খাবার খান যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) মো. রফিকুল হাসান। এ সময় তিনি শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরা নিজেদের এতিম ভাবলে হবে না। তোমাদের পাশে সরকার ও স্থানীয় প্রশাসন রয়েছে। অনেকেই এই বালিকা কেন্দ্র থেকে পড়াশোনা করে ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলেছেন। তোমরাও মন দিয়ে লেখাপড়া করবে। বড় হবার স্বপ্ন দেখবে। তাহলে অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অসিম কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আলাউদ্দিন আল মামুন, কেন্দ্রটির উপতত্ত্বাবধায়ক শামিমা ইয়াসমিন, ইকো’র প্রজেক্ট অফিসার আবদুল কাদের, প্রকৌশলী আসিফ চৌধুরী জুয়েল প্রমুখ।

সরকারি শিশু পরিবারের (বালিকা) বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খানম ও দশম শ্রেণীর ছাত্রী খাদিজা খাতুন জানান, আমরা ভাবতে পারিনি যে সরকারি বড় কর্মকর্তাদের সঙ্গে ইফতার করব। ইফতার ও উন্নতমানের খাবার পেয়ে আমরা অনেক খুশি। এজন্য ইকোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা যেন সমাজের পিছিয়ে পড়া অসহায়, এতিমদের জন্য তাদের কার্যক্রম অব্যাহত রাখে।

এছাড়া একই দিন কারবালাস্থ পীর নূর বোরহান শাহ ফোরকানিয়া এতিমখানা ও চাঁচড়া এতিমখানায় খাবার ও ইফতার বিতরণ করা হয়।

আরও