মুশফিকের উত্তরসূরি তিন তারকা ক্রিকেটারকে বগুড়ায় সংবর্ধনা

তিন ক্রিকেটারের মধ্যে বায়েজিদ বোস্তামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই দলের ক্ষুদে ক্রিকেটার আব্দুর রহমান ইরফান, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার দক্ষতা রয়েছে। আফ্রিদি তারিক লেগ স্পিনার ও ব্যাটসম্যান হিসেবে যে কোন দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করে। এই তিনজন ক্ষুদে ক্রিকেটার বগুড়া জেলার কৃতি সন্তান

মুশফিকুর রহিম, শফিউল ইসলাম সুহাস ও তানজিদ হাসান তামিমের পরে বগুড়া থেকে আরো তিন ক্রিকেটার পাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গন। ক্ষুদে ও নতুন তিন ক্রিকেটার হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বায়জিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফান।

তিন ক্রিকেটারের মধ্যে বায়েজিদ বোস্তামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই দলের ক্ষুদে ক্রিকেটার আব্দুর রহমান ইরফান, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার দক্ষতা রয়েছে। আফ্রিদি তারিক লেগ স্পিনার ও ব্যাটসম্যান হিসেবে যে কোন দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করে। এই তিনজন ক্ষুদে ক্রিকেটার বগুড়া জেলার কৃতি সন্তান।

রোববার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্ষুদে তিন ক্রিকেটারকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় বাংলাদেশ অনূর্ধ্ব- ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক হোসনা আফরোজা।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারী কোচ রাশেদ হাসান, ক্রীড়া সংগঠক দিপু, সাবেক খেলোয়াড় রুমেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক হোসনা আফরোজা তিন খুদে ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানান। ভালো খেলা উপহার দিয়ে তারা বগুড়া ও বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবে আশা প্রকাশ করেন। পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন করার পরামর্শ দেন তিনি।

আরও