মাতুয়াইলে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।

রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, দুই ঘণ্টার চেষ্টার সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে টিনশেডের প্যাকেজিং কারখানায় আগুন লাগে। তা নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

আরও