নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ

নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের বিরুদ্ধে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ অর্জনে ‘নিয়মবহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১৬ আগস্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা চিঠিতে প্রতিষ্ঠানটির প্রধানকে সশরীরে উপস্থিত হয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ভর্তি ও নবম শ্রেণীতে নিবন্ধিত শিক্ষার্থী, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়া এবং চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণকারী শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে। প্রয়োজনে পাঠদান, বিভাগ ও অতিরিক্ত শ্রেণী শাখার অনুমতিপত্রও জমা দিতে বলা হয়েছে।

প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, ‘প্রতিষ্ঠানের কার্যক্রম স্বচ্ছ এবং নির্ধারিত সময়েই বোর্ডকে জবাব দেয়া হবে।’

আরও