চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাংগা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা ৭টি ভারতীয় মহিষ জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে বিজিবির একটি বিশেষ অভিযানে এসব মহিষ জব্দ করা হয়। বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বিশেষ তথ্যের ভিত্তিতে সদর উপজেলার শাহজানপুর ইউনিয়নের রাণীনগর এলাকায় অভিযান চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় ৪টি ও নদীর মধ্যবর্তী চরে আরো ৩টি মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় প্রতিদিনই অবৈধভাবে ভারতীয় গবাদিপশু আনার চেষ্টা করা হয়। এসব রোধে বিজিবির টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করছে।’