১ হাজার কোটি টাকার ‘গ্রিন ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রি’ তহবিল গঠন

দেশে পরিবেশবান্ধব পণ্য, প্রকল্প ও উদ্যোগে অর্থায়নকে ত্বরান্বিত করতে ১ হাজার কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে এ তহবিল গঠন করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত ডেল্টা প্ল্যান ২১০০, প্রেক্ষিত পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) এবং টেকসই অর্থায়ন নীতিমালা ২০২০-এর সঙ্গে সঙ্গতি রেখে পরিবেশবান্ধব শিল্পায়ন এগিয়ে নেয়াই এ তহবিলের মূল উদ্দেশ্য। এ পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় তহবিলের মেয়াদকাল হবে ৩ থেকে ১০ বছর। তবে প্রকল্পের ধরন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ ১ (এক) বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড বা রেয়াতকাল সুবিধা পাওয়া যাবে। সবুজ শিল্প প্রতিষ্ঠা ও সবুজ কারখানা নির্মাণে এ পুনঃ অর্থায়ন সুবিধা প্রদান করা হবে। এক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।

এ তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ হারে সুদ বা মুনাফা আরোপ করতে পারবে। আর বাংলাদেশ ব্যাংক ওসব প্রতিষ্ঠানের কাছ থেকে ত্রৈমাসিক ভিত্তিতে ২ শতাংশ হারে সুদ বা মুনাফা আদায় করবে।

আরও