চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, রিন্টু একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন। কাজের সময় পল্লী বিদ্যুতের তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় রিন্টু (৩০) নামের এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার মৃত্যু হয়। আজ বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিন্টু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মোছেক আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, রিন্টু একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন। কাজের সময় পল্লী বিদ্যুতের তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।

সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও