১৫০ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে। এছাড়া প্রতিটি ট্রলারের মালিককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জব্দ করা ট্রলারগুলো স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ এবং কোস্টগার্ড শুরু থেকেই তৎপর রয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন।

আরও