সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রামে

সিঙ্গাপুর থেকে ইয়ান জিং হে নামের জাহাজটি আজ ভোরে বন্দরে বর্হিনোঙরে পৌঁছে

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলের একটি চালান নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসে পৌঁছেছে একটি জাহাজ। শিগগিরই বর্হিঃনোঙরে ভিড়বে আরো একটি জাহাজ।

এসব খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ।

সিঙ্গাপুর থেকে ইয়ান জিং হে নামের জাহাজটি আজ ভোরে বন্দরে বর্হিনোঙরে পৌঁছে। এছাড়া রাতেই মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরে ভিড়বে।

কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ বলেন, ইয়ান জিং হে এখন বন্দরের বহিঃনোঙরে অবস্থান করছে। আজ রাতে শান গ্যাং ফা জিয়ান নামের আরো একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভেড়ার কথা রয়েছে।

এর আগে চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছে।

আরও