দেশে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। যা মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাকে কাঁপিয়েছে।

মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে ভূমিকম্প সংঘটিত হয়।

ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। যা মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাকে কাঁপিয়েছে।

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। তিনি জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র মিয়ানমারে ঢাকা থেকে ৫৪২ কিলোমিটার দূরে।

আরও