কিট সংকট

ফেনীতে পাঁচদিন ধরে বন্ধ করোনার নমুনা সংগ্রহ

ফেনীতে কিট সংকটে পাঁচদিন ধরে বন্ধ রয়েছে নভেল করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ কার্যক্রম। একই সঙ্গে নমুনা দেয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও মিলছে না ফলাফল। এতে রোগী শনাক্তে ধীরগতি ও আইসোলেশন নিশ্চিত করতে না পারায় ফেনীতে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ফেনীতে কিট সংকটে পাঁচদিন ধরে বন্ধ রয়েছে নভেল করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ কার্যক্রম। একই সঙ্গে নমুনা দেয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও মিলছে না ফলাফল। এতে রোগী শনাক্তে ধীরগতি আইসোলেশন নিশ্চিত করতে না পারায় ফেনীতে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনী থেকে পর্যন্ত করোনা উপসর্গে ভোগা হাজার ৫৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে হাজার ২৭১ জনের ফলাফলে ৬৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষাগারে হাজার ২৭৯ জনের নমুনার ফলাফল পরীক্ষাগারে আটকে আছে। ফলাফলপ্রাপ্তদের মধ্যে মারা গেছে ১৪ জন। সুস্থ হয়েছে ১৩৫ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছে ৪৫ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ১৩ জনকে।

ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, ১২ জুন ফেনী জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দিই। কিন্তু গতকাল পর্যন্ত নমুনার ফলাফল জানানো হয়নি। এখন কিছুটা সুস্থবোধ করায় এখন নিয়মিত দোকানে বসছি।

অন্যদিকে তাকে নিয়ে চরম ঝুঁকিতে রয়েছেন ব্যবসায়ী, কর্মচারী স্বজনরা।

জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, ফেনীতে এখন করোনা সংক্রমণ সর্বোচ্চ সীমায় রয়েছে। প্রতিদিনই বাড়ছে নমুনা সংগ্রহের আবেদন। বাড়ছে রোগীর সংখ্যা। কিন্তু এরই মধ্যে হঠাৎ কিট সংকটে রোগী শনাক্তকরণ কাজ থমকে গেছে। শনাক্ত না হওয়ায় রোগী নিজের অজান্তে সংক্রমণ বাড়াচ্ছে। ১৯ জুন থেকে কিট সংকটের কারণে ফেনীতে নমুনা সংগ্রহ বন্ধ থাকায় সংক্রমণের ঝুঁকি আরো বেড়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আরএমও মো. ইকবাল হোসেন ভূঞা জানান, কিট সংকট থাকায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে নমুনা পাঠাতে নিষেধ করা হয়েছে। আমরা শুক্রবার থেকে নমুনা সংগ্রহ বন্ধ রেখেছি। কিট পাওয়া গেলে পুনরায় নমুনা সংগ্রহ করা হবে।

তিনি জানান, গতকাল পর্যন্ত ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ জন রোগী ভর্তি ছিল। এছাড়া করোনা উপসর্গে আক্রান্ত ৭৫ জন রোগী আইসোলেশনে আছে।

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, কিট পাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অফিশিয়াল নন-অফিশিয়ালভাবে ঊর্ধ্বতনদের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা চলছে। আশা করা যায়, শিগগিরই কিটের ব্যবস্থা হবে।

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ ডা. ফজলে এলাহী জানান, প্রতিদিন ফেনী থেকে আসা ১৮০-১৯০টি নমুনা পরীক্ষার ফলাফল আমরা দিয়ে আসছিলাম। কিন্তু কয়েক দিন কিট না থাকায় তাদের নমুনা পাঠাতে বারণ করা হয়েছে।

আরও