বগুড়ায় বজ্রপাতে একজনের মৃত্যু

আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২টায় ওই গ্রামের আকবর আলীর ছেলে মো. বাবলা (৫০) মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটার সময় হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, সকালে মুষলধারে বৃষ্টি চলাকালে মাঠের মধ্যে ঘাস কাটছিলেন বাবলা। এ সময় বজ্রপাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে বাবলা নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম। তিনি জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

আরও